আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১১ ডিসেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে প্রায় চার লাখ টাকার জাল নোট উদ্ধার করল ফরাক্কা থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করেছে এক যুবতীকে। তার বাড়ি মালদা জেলায়।
পুলিশের কাছে খবর ছিল এক যুবতী কয়েক লক্ষ জাল টাকা নিয়ে ট্রেনে পাটনা যাবে। সেই খবর পেয়ে আজ ভোর ৪.৩০টা নাগদ নাকা চেকিং শুরু করে পুলিশ। সূত্রের খবর অনুযায়ী সেই যুবতী সেখানে চলে আসে। তাঁকে আটক করে পুলিশ। এরপর তার ব্যাগ তল্লাশি করে থেকে জাল ৫০০টাকার ৮টি বান্ডিল উদ্ধার করে। প্রতিটি বান্ডিল ৫০ লাখ টাকার। মোট চার লাখ টাকার জাল নোট উদ্ধার হয়।এরপর ফরাক্কা থানার পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে। ধৃতের নাম সানজিমা খাতুন, বয়স আনুমানিক ২৫ বছর। বাড়ি মালদার কালিয়াচকের পুরাতন বাবুরহাটে। টাকাগুলি কি উদ্দেশ্য এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ।

