সাথী দাস, পুরুলিয়া, ৮ এপ্রিল: মানসিক চাপের কাছে নতিস্বীকার করলেন ছোট্ট সন্তানের বাবা। মানসিকভাবে পরিণত না হতে পেরে শেষ করতে হল নিজেকে? আজ পুরুলিয়া শহরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের পর পরিচিতদের মধ্যে এই প্রশ্নই উঠে এসেছে।
পুরুলিয়া শহরের চার্চ গ্রাউন্ডের গাছে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। গাছের ডালে রশিতে ফাঁস লাগানো অবস্থায় স্থানীয় মানুষ ওই দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুরুলিয়া সদর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। জানা গিয়েছে ওই যুবকের নাম প্রিতম সহিস(২৩)। বাড়ি পুরুলিয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের হুচুক পাড়ায়। মানসিক অবসাদের আত্মহত্যা বলে পুলিশের ধারণা। বিবাহিত ওই যুবকের একটি ছোট সন্তান ও স্ত্রী রয়েছে। পারিবারিক অশান্তি ও সেই থেকে মানসিক চাপের কাছে হেরে গেলেন প্রিতম।

