শ্বশুর বাড়ির অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী যুবক, চাঞ্চল্য অশোকনগরে

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১ সেপ্টেম্বর: শ্বশুর বাড়ির অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের নডুরিয়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম উৎপল ঘোষ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর দুই আগে বয়েসপুর এলাকার পিংকি দাসের সঙ্গে উৎপল ঘোষের বিয়ে হয়। সামান্য সাংসারিক অশান্তির জেরে হঠাৎই তার স্ত্রী পিংকি তাকে ছেড়ে চলে যায় বাপের বাড়িতে। উৎপল তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য বার বার চেষ্ঠা করতে থাকে। কিন্তু বার বার শ্বশুরবাড়ি থেকে অপমানিত হয়ে স্ত্রী ছাড়া একাই ফিরে আসতে হয়। এরপর আবার মঙ্গলবার সকালে স্ত্রীকে আনতে শ্বশুর বাড়ি যায়। এদিন রাতে বাড়ি ফিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় উৎপল।

পরিবারের পক্ষ থেকে জানিয়েছে, আত্মহত্যা করতে পারে উৎপল, এমন ইঙ্গিতও তারা পেয়েছিলেন, পরিবারের লোকজন তাকে চোখে চোখে রাখতেন। কিন্তু মঙ্গলবার রাতে নিজের ঘরে এমন কান্ড করবে তা ভাবতে পারেননি। বুধবার পরিবারে লোকজন সকাল পেরিয়ে গেলেও উৎপলের কোনও পাত্তা না পাওয়ায় দরজা ভেঙ্গে দেখে উৎপল গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এরপর পরিবারে তরফ থেকে হাবড়া হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসকরা উৎপলকে মৃত বলে ঘোষণা করেন। মৃত দেহ পুলিশ ময়না তদন্তের জন্য বারাসাত মর্গে পাঠায়। পরিবারের তরফে থেকে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্ত্রী পিংকি দাস ও তাঁর পরিবারের বিরুদ্ধে। অশোকনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *