রঘুনাথপুর সংশোধনাগারের ভিতর আত্মঘাতী যুবক

সাথী দাস, পুরুলিয়া, ২৮ জুন: রঘুনাথপুর সংশোধনাগারের ভিতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক যুবক । আজ ভোরের দিকে সংশোধনাারের কর্মীরা দেখতে পান। রবিবার গভীর রাতের এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম শংকর পাশোয়ান। তার বাড়ি পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার ভীমা গ্রামে। চুরির অভিযোগে জেল হেফাজত হয়েছিল ওই যুবকের। সংশোধনাগারের ভিতর কিভাবে এমন ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
রঘুনাথপুরের এসডিপিও দুর্বার বন্দ্যোপাধ্যায় জানান, ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *