‘আপনি আমায় ভুল‌ প্রমাণিত করলেন” পদ্মশ্রী পাওয়ার পর মোদীকে বললেন হস্তশিল্পী রশিদ আহমেদ কাদরি

আমাদের ভারত, ৬ মার্চ:
বুধবার পদ্ম সম্মানে ভূষিত হন যে সমস্ত ব্যক্তি তাঁদের সকলের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী মোদী। সেই সময় কর্ণাটকের হতশিল্পী রাশিদ আহমেদ কাদরি যিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন, তিনি প্রধানমন্ত্রীকে বলেন, “আপনি আমাকে ভুল প্রমাণিত করলেন।” কাদরির কথা শুনে হেসে ওঠেন প্রধানমন্ত্রী। সেই কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দেশের প্রাচীন শিল্পকলা সংরক্ষণের উপর বরাবরই কেন্দ্রের বিজেপি সরকার জোর দিয়ে এসছে। তাই এইসব পেশার সাথে যুক্ত শিল্পীদের যোগ্য সম্মান দেওয়া হয়েছে। এবারের পদ্ম সম্মান প্রাপকদের তালিকাতে সমাজ সংস্কারকদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের কলাকুশলীদের রাখা হয়েছে। এমনই এক হস্তশিল্পী রশিদ আহমেদ কাদরি। কর্ণাটকের বাসিন্দা রাশিদ বিদ্রি হস্তশিল্পের সাথে যুক্ত। রাশিদ কাদরি বুধবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তাঁকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। প্রধানমন্ত্রী মোদী যখন অভিনন্দন জানান জবাবে রশিদ আহমেদ বলেন, “আপনি আমায় ভুল প্রমাণ করেছেন।”

একটি ভিডিওতে দেখা গেছে পদ্ম পুরস্কার প্রাপক রাশিদ আহমেদ কাদরি ও প্রধানমন্ত্রী করমর্দন করতে করতে কথা বলছেন। রাশিদ আহমেদ মোদীকে জানান, তিনি ভেবেছিলেন বিজেপি সরকারের অধীনে তিনি কখনোই পদ্ম সম্মান পাবেন না। কারণ বিজেপি মুসলিমদের পছন্দ করে না। কিন্তু প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ও তাঁর সরকার সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে।প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালীন আমি পদ্ম সম্মানের আশা করেছিলাম, কিন্তু তা পাইনি। এরপরে যখন আপনার সরকার ক্ষমতায় আসে আমি কখনোই ভাবিনি যে বিজেপি সরকার আমায় কোনও সম্মান বা পুরস্কার দেবে। কিন্তু আপনি আমায় ভুল প্রমাণিত করেছেন। এর জন্য আমি আপনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।” রাশিদের কথায় প্রধানমন্ত্রী শুধু হাসেন এবং হাতজোড় করে নমস্কার জানান।

বিজেপির তরফে দাবি, প্রধানমন্ত্রী সরকার গঠনের সময় যে স্লোগান দিয়েছিলেন সব কা সাথ, সব কা বিকাশ। তা তিনি বার বার বিভিন্ন স্থানে প্রমাণ করে দেখিয়েছেন। এটাও তার একটা অঙ্গ।

চলতি বছরে কেন্দ্র সরকারের তরফে মোট ১০৬ জনকে পদ্ম সম্মানে সম্মানিত করা হয়েছে। তার মধ্যে বুধবার ৫২ জনকে কেন্দ্রের তরফে পদ্ম সম্মানে সম্মানিত করা হয়। পুরস্কার প্রাপকদের মধ্যে ছিলেন দুজন পদ্মবিভূষণ, পাঁচ জন পদ্মভূষণ এবং ৪৫ জন পদ্মশ্রী সমান প্রাপক। উত্তরপ্রদেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত মূল্যায়ন সিং যাদবকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *