“চোট লাগিয়ে প্লাস্টার না করলে ভোটে জেতা যাবে না,” নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুন: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে দাসপুরে জনসভা করতে গিয়ে নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, চোট লাগিয়ে প্লাস্টার করতে হবে, তা না হলে ভোটে জেতা যাবে না।

এদিন দাসপুরে ভাঙ্গা ব্রিজ সারানো নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ১২ বছর সময় লাগলো একটা ব্রিজ তৈরি করতে? সাধারণ মানুষ তো ভোট দেয় তাদের উন্নয়নের জন্যই, এটা আবার নতুন কি? অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু করেনি। সামনেই পঞ্চায়েত ভোট, তাই করেছে ভোটের জন্য। এছাড়াও মঞ্চ থেকে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য আবেদনের করেন দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *