আমাদের ভারত, ২১ জুন:
বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস। আর এই যোগের কান্ডারী ভারত। করোনা পরিস্থিতিতে বিশেষ সতর্কতার সঙ্গেই পালিত হচ্ছে এবারের যোগ দিবস। সোমবার যোগ দিবসের ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বার্তা দেন করোনার বিরুদ্ধে “যোগ” দেশবাসীর হাতিয়ার হয়ে উঠেছে।”
মোদী বলেন করোনা মহামারী সংকটের যোগ আশার আলো হিসেবে জ্বলে উঠেছে। করোনার জেরে অন্য সামাজিক উৎসব না হলেও যোগ দিবস নিয়ে উৎসাহে কোনও ভাটা পড়েনি।
প্রধানমন্ত্রী বলেন, করোনার মতো সংকটের কঠিন সময়ে মানুষ যোগকে ভুলে যায়নি বরং এই সময় যোগের প্রতি মানুষের উৎসাহ আরও বেড়েছে। যোগের মাধ্যমে মানুষ অনুশাসন শিখেছে।
মোদী বলেন, করোনা যখন গোটা বিশ্বকে চোখ রাঙাচ্ছে তখন কোনও দেশ এর জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না। কিন্তু করোনার বিরুদ্ধে লড়াইয়ে যোগ সুরক্ষা কবচ হয়ে উঠে এসেছে। চিকিৎসক হোক কিংবা রোগী উভয়ের ক্ষেত্রেই এটি দারুন উপযোগী হিসেবে পরিগণিত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, যে কোনও রোগকে শেকড়সুদ্ধ উপড়ে ফেলা প্রয়োজন। আর সেই পথ দেখায় যোগ। করোনা পরিস্থিতিতে যোগ মানুষের কাছে আশার আলো হয়ে উঠে এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, হাসপাতালে যেমন নার্স ডাক্তার যোগের সাহায্য নিচ্ছেন তেমনই অনলাইন ক্লাস চলাকালীন শিশুদেরও যোগ ব্যায়াম করানো হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় ভারত এম ইয়োগা অ্যাপ চালু করতে চলেছে। বিভিন্ন ভাষায় সারা পৃথিবীতে যোগের আলাদা আলাদা আসনের ভিডিও অন্যান্য তথ্য থাকবে এই অ্যাপে।
আজ হরিদ্বার সহ দেশের বিভিন্ন স্থানে যোগ দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে যোগ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মোদী বলেন করোনা পরিস্থিতিতে মানুষের মনে বিশ্বাস জাগিয়েছে যোগ, শক্তি যুগিয়েছে যোগ। যোগ শুধু শারীরিক সুস্থতা বাড়ায় এমনটা নয় এটি মানসিক স্বাস্থ্য খেয়াল রাখে।

