যোগ দিবসে ফুলিয়ায় যোগাসন শিবির

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া,২১ জুন: প্রতিবছর ২১ জুন পালিত হয় বিশ্ব যোগ দিবস। সারা দেশজুড়ে বিভিন্ন জায়গায় আজ যোগ শিবির হয়। নদিয়ার ফুলিয়ার বেলের মাঠে আজ যোগাসনের শিবিরের আয়োজন করা হয়।

এদিন যোগ শিক্ষক কার্তিক বসাকের নেতৃত্বে এই শিবিরের আয়োজন করা হয়। ছোটো থেকে বড় সকলেই এই যোগ শিবিরে উপস্থিত ছিলেন। ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এই যোগ। বিভিন্ন রোগ থেকে সুস্থ হওয়ার উপায় হিসেবে যোগ চর্চা বৈজ্ঞানিক ভাবে স্বীকৃত। পাশাপাশি কয়েক বছর ধরে পরপর কোভিডের ধাক্কায় বেসামাল বিশ্ব। তার মাঝেই যেন আরো বেশি করে বোঝা গিয়েছে যোগ ব্যায়ামের গুরুত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *