তৃণমূল সাংসদ নুসরতের ঘনিষ্ঠ বন্ধু যশ দাশগুপ্ত যোগদান করলেন বিজেপিতে

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ ফেব্রুয়ারি: তৃণমূল সাংসদ নুসরতের ঘনিষ্ঠ বন্ধু যশ দাশগুপ্ত সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগদান করলেন। বুধবার কলকাতায় রাজ্য বিজেপির সদর দপ্তরে তিনি বিজেপিতে যোগদান করেন। শুধু যশ দাশগুপ্তই নয়, তার সঙ্গে টলিউডের অনেক মুখ এদিন বিজেপিতে যোগদান করেন। অশোক ভদ্র, মীনাক্ষী ঘোষ, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, পাপিয়া অধিকারী, সৌমিলি ঘোষ বিশ্বাস, ত্রমিলা ভট্টাচার্যরা আজ বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই টলিউড ও টেলিতারকাদের মধ্য থেকে অনেক বড় বড় মুখ তৃণমূলে যোগদান করেছেন। তারই পাল্টা এদিন দিল রাজ্য বিজেপি। তৃণমূলের তারকা প্রচারকে ভোঁতা করতেই যশ দাশগুপ্তর মত পরিচিত মুখদের বিজেপিতে যোগদান করালেন কৈলাশ বিজয়বর্গীয়।

বিজেপিতে যোগদান করার পর যশ দাশগুপ্ত বলেন, সিনেমা তার প্রাণ। সিনেমার কাজ যেমন করছিলেন তেমনি করব। সবকিছু বজায় রেখেই বিজেপির হয়ে আগামী বিধানসভা ভোটের প্রচার করব বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *