আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৮ নভেম্বর: ইয়ামাহা স্কুটারেই সব থেকে বেশি জ্বালানি সাশ্রয় হয়। ইয়ামাহার স্কুটারই সব থেকে বেশি মাইলেজ দেয়। ইয়ামাহার সমস্ত গ্রাহকদেরকে এই প্রমাণ দিতেই মঙ্গলবার ক্যানিং প্রতীক অটোমোবাইলের হাইব্রিড মাইলেজ চ্যালেঞ্জের আয়োজন করা হয়।

উদ্যোক্তাদের দাবি, একমাত্র ইয়ামাহা স্কুটারেই এই হাইব্রিড টেকনোলজি ব্যবহার করা হয়েছে। যার ফলে গ্রাহকরা সর্বাধিক মাইলেজ পেতে বাধ্য। তাই গ্রাহকরা ঠিকমতো মাইলেজ পাচ্ছেন কিনা সেটা যাচাই করতেই এদিন এই হাইব্রিড মাইলেজ চ্যালেঞ্জ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন কুড়িজন ইয়ামাহা স্কুটারের গ্রাহক প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা নিজেদের স্কুটারে যাত্রা করেন। ক্যানিং থেকে উত্তরভাগ হয়ে তাঁরা ফের ক্যানিংয়ে ফেরেন। এই প্রতিযোগিতায় যে প্রতিযোগীর সব থেকে কম জ্বালানি খরচ হয়েছে তাঁদেরকে পুরস্কৃত করা হয় উদ্যোক্তাদের তরফে।

এদিনের প্রতিযোগিতার সূচনা করেন ইয়ামাহার সার্ভিস ইঞ্জিনিয়ার অমিত সামন্ত ও প্রতীক অটোমোবাইলসের কর্ণধার প্রশান্ত সিনহা। অমিত বাবু বলেন,“ইয়ামাহার যে স্কুটার রয়েছে সেই স্কুটার স্টার্ট করতে এসএমজি প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে গাড়ি চালু করতে কোনো পেট্রোল ব্যয় হয় না। ফলে মাইলেজ বেশি পাওয়া যায়। পাশাপাশি এই গাড়িতে জ্বালানি বাঁচানোর জন্য স্টপ এন্ড স্টার্ট এর উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে জ্যামে বা ভিড়ে গাড়ি দাঁড়িয়ে গেলে জ্বালানি অপচয় বন্ধ হয়। মূলত এই দুই প্রযুক্তি ব্যবহার হওয়ার কারণেই গ্রাহকরা ইয়ামাহার স্কুটারে সবথেকে বেশি মাইলেজ পাচ্ছেন।”

