আমাদের ভারত, ২২ মে: ভোট শেষ হতেই রাজ্যজুড়ে একের পর হিংসার ঘটনার অভিযোগ আসতে শুরু করে যা এখনো অব্যাহত। অভিযোগ শাসক দলের কর্মীরা আঘাত হানছে বিরোধী দলের নেতা কর্মীদের উপর। তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নেয় সমস্ত বিজেপি বিধায়ককে নিরাপত্তা দেওয়া হবে। এবার তাতে তমলুকের তৃণমূল সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর নামও মুক্ত হলো। তাদের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
এবার থেকে শিশির ও দিবেন্দু সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ১১ জন সশস্ত্র জাওয়ানে ঘেরাটোপের মধ্যে থাকবেন। বর্ষীয়ান নেতা শিশির অধিকারী ও তার পুত্র দিব্যেন্দু অধিকারী এখনো পর্যন্ত তৃণমূলের সংসদ। কিন্তু শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরে অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয় রাজ্যের শাসকদলের। ভোটের আগে বিজেপির প্রচার সভায় অমিত শাহের মঞ্চে উপস্থিত হন শিশির অধিকারী। অন্যদিকে তৃণমূলের কোনও মঞ্চে তাঁকে দেখা যায়নি ভোটের আগে বরং প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে ব্যবস্থাপনায় থেকে অমিত শাহকে হেলিপ্যাডে রিসিভ করতে দেখা গেছে তাঁকে।
তবে বিধায়ক পদ ছাড়ার আগেই রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন শুভেন্দু। যদিও তার ৪৮ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। এরপর তাঁকে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া চেয়ারম্যান করে তার নিরাপত্তার ক্যাটাগরিও আরও বৃদ্ধি করা হয়। এখন তিনি রাজ্যের বিরোধী দলনেতা।

