জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ জুলাই: দুই শিক্ষকের উদ্যোগে সোমবার সন্ধ্যায় মেদিনীপুরের বটতলা চকের বিবেকানন্দ মূর্তিতে মাল্যদান করা হয়েছে। আজ ৪ ঠা জুলাই ছিল স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস। কিন্তু এদিন সন্ধ্যা পর্যন্ত মেদিনীপুর শহরের বটতলা চকে অবস্থিত বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে কেউ মাল্যদান করেননি।
বিষয়টি চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া’র নজরে পড়তেই তিনি বিষয়টি এলাহিয়া হাই মাদ্রাসার শিক্ষক নরসিংহ দাসকে জানান। এরপর বাজার থেকে মালা ও ফুল এনে তাঁরা দু’জনে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পাশাপাশি স্থানীয় পথচলতি বেশ কয়েকজন পুষ্পার্ঘ্য অর্পণ করেন।মাল্যদানের পূর্বে মূর্তিটিকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেন উদ্যোক্তারা।

