নেত্রী মমতা ব্যানার্জির মঙ্গল কামনায় পুরুলিয়ায় পুজো পাঠ, নরনারায়ণ সেবা তৃণমূলের

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২ অক্টোবর: আগামীকাল ভবানীপুর উপনির্বাচনের ফল ঘোষণা তার আগে নির্বাচনে মমতা ব্যানার্জির জয়ের জন্য মঙ্গল কামনায় এবং দলকে দিল্লির পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যজ্ঞ ও পুজো পাঠ করলেন তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকেরা।

এদিন পুরুলিয়ার শহরের উপকণ্ঠে তেলকলপাড়া শ্মশান কালী মন্দিরে আয়োজিত হয় এই যজ্ঞানুষ্ঠান। শাস্ত্রীয় মতে বৈদিক মন্ত্র উচ্চারণ করে পুজো করেন এই শীর্ষ স্থানীয় তৃণমূল নেতা সুজয় ব্যানার্জি। তবে পুজোর সময় না থাকলেও নরনারায়ণ সেবাতে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া।

সুজয় ব্যানার্জির দাবি, জেলার সব নেতাদের হয়েই তিনি এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন।
তৃণমূল যে গেরুয়া শিবিরের সংস্কৃতিতেই হাঁটতে চাইছে, এই অনুষ্ঠান তারই প্রমাণ বলে জানান বিজেপির পুরুলিয়া শহর মণ্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *