সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ জুন: জেলাজুড়ে মহাসমারোহে পালিত হল বিশ্ব যোগ দিবস। বিভিন্ন ক্লাব, সংগঠন আজ যোগ অনুষ্ঠানের আয়োজন করে। শুশুনিয়া পাহাড়ের চূড়া থেকে শুরু করে কলেজ ক্যাম্পাসে, ব্যয়ামাগারে আয়োজন করা হয় যোগাসনের।

আজ সকালে গোপীনাথপুর অরবিন্দ ব্যায়ামাগারে এক অনুষ্ঠানে কচিকাঁচা থেকে বয়স্করা যোগ অনুশীলনে অংশ নেন। এছাড়াও পতঞ্জলি যোগ প্রশিক্ষণ কেন্দ্র, অনুশীলন সমিতি, সারদামণি মহিলা কলেজ, বাঁকুড়া খ্রীস্টান কলেজ সহ বিভিন্ন সংস্হা যোগ অনুশীলনের আয়োজন করে।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুভাষ সরকারও আজ যোগ অনুশীলনে অংশ নেন। অপরদিকে এক্সপ্লোরেশন নেচার অ্যাকাডেমি শুশুনিয়া পাহাড়ে যোগানুষ্ঠানের আয়োজন করে। বিকালে এক অনুষ্ঠানে গোপীনাথপুর ছয় চাতুর ষোলআনা কমিটির উদ্যোগে যোগ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করা হয়।

