বিশ্ব আদিবাসী দিবস পালন বাঁকুড়ায়

আমাদের ভারত, সোমনাথ বরাট, বাঁকুড়া, ৯ আগস্ট: বিশেষ উৎসাহ ও উদ্দীপনায় পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। এই উপলক্ষ্যে এদিন দুপুরে গড় রাইপুর উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের কৃতি ছাত্র ছাত্রী ও গুণীজনদের সম্বর্ধনা জানানো হয়।অনুষ্ঠানে জেলাশাসক কে রাধিকা আয়ার, পুলিশ সুপার ধৃতিমান সরকার, খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডি, জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

এদিকে অনুষ্ঠানে কেরোনা বিধি উপেক্ষিত হয়েছে বলে সমালোচনা শুরু হয়েছে। মঞ্চে থাকা বেশ কয়েকজনের মুখে মাস্ক না থাকায় গুঞ্জন শুরু হয়। অনুষ্ঠানের এরকম ছবি প্রকাশ্যে ছড়িয়ে পড়তেই সমালোচনা শুরু হয়। মাস্ক ব্যবহার না করার দায়ে যেখানে সাধারণ মানুষকে আইনের গেঁড়োয় পড়তে হচ্ছে সেখানে জেলা প্রশাসনের পদাধিকারীদের উপস্থিতিতে করোনা বিধি উপেক্ষিত হওয়াতেই সমালোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *