মেদিনীপুরে পালিত হল বিশ্ব ডায়াবেটিস দিবস

জে মাহাতো, মেদিনীপুর, ১৪ নভেম্বর:
আজ শনিবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মেদিনীপুর শহরে শ্রীঅরবিন্দ চ্যারিটেবল ট্রাস্ট ও লায়ন্স ক্লাব অব মেদিনীপুর কংসাবতীর উদ্যোগে  শিশু দিবস ও বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। দিনটি পালন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাধারণ মানুষের রক্তের শর্করার পরিমাণ পরিমাপ করার ব্যবস্থা করা হয়। এদিন শতাধিক ব্যক্তির রক্তের শর্করা-র মাত্রা পরীক্ষা করা হয়েছে।

 আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শেষে উপস্থিত প্রায় একশো জন শিশুর হাতে মধ্যাহ্ন ভোজনের প্যাকেট তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *