বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ শুরু হলো মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১ আগস্ট: নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তর ও জেলা সু-সংহত শিশু বিকাশ সেবা বিভাগ পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে শুরু হলো বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ। ১লা আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত চলবে এই মাতৃ দুগ্ধপান সপ্তাহ।

মঙ্গলবার সকাল দশটায় মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরের বাইরে শুরু হয় এর উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খোরশেদ আলী কাদরী, অতিরিক্ত জেলাশাসক ক্যাম্পা হনাইয়া সহ অন্যান্য আধিকারিকরা ও আইসিডিএস কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *