পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ নভেম্বর: নাবালিকা মেয়েদের উপর অত্যাচার রুখতে সঠিক ভাবে পকসো আইন প্রয়োগ বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে।
আজ পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কনফারেন্স হলে নাবালিকা মেয়েদের উপর অত্যাচার রুখতে পকসো আইন প্রয়োগের একটি কর্মশালার আয়োজন করা হয়। পকসো আইন প্রয়োগে সমস্যা দূরীকরণে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধনে পুলিশ, চিকিৎসক, হোমের প্রতিনিধি ও আইনজীবীদের নিয়ে বিশেষ বৈঠক হল জেলা প্রশাসনের উদ্যোগে।

সম্প্রতি কলকাতা হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছেন যে, ছোট ছোট ছেলেমেয়েদের যৌন নির্যাতনের ক্ষেত্রে যে আইন রয়েছে যাকে পকসো আইন বলা হয়। সেই আইন প্রয়োগের জন্য যে সমস্ত দপ্তর গুলি কাজ করছে যেমন, পুলিশ, চিকিৎসক, আইনজীবী, যারা অন্যান্যদের মধ্যে সমন্বয় সাধনের করে তাদের নিয়েই এই বিশেষ বৈঠক করা হয়। জেলাশাসকের দপ্তরে। এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর এর জেলা শাসক আয়েশা রাণী এ, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সহ বিভিন্ন থানা ও প্রশাসনের আধিকারিকবৃন্দ, চিকিৎসক, আইনজীবী, বিচারক সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষের সম্পাদক দীব্যেন্দু নাথ জানান, বিভিন্ন সময় অভিযুক্তদের শাস্তি দিতে সমস্যা তৈরি হয়। বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে সমন্বয় না থাকায় অনেক অভিযুক্ত ছাড় পেয়ে যায়। সেই সমস্ত অপরাধীদের শাস্তি দিতে জেলার পুলিশ, চিকিৎসক, হোম কর্তৃপক্ষ সহ অন্যান্য দপ্তরের প্রতিনিধিদের সমন্বয় ঘটিয়ে যাতে পকসো আইনের সুন্দরভাবে প্রয়োগ করা যায় তার জন্য এই উদ্যোগ।

