জে মাহাতো, মেদিনীপুর, ১২ মার্চ: সাইবার প্রতারকদের হাত থেকে মানুষকে রক্ষা করতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ কর্মশালার আয়োজন করার উদ্যোগ নিয়েছেl
সাইবার প্রতারণার জালে পড়ে আর্থিক প্রতারণা কিংবা পুলিসের নামে ফেসবুকে ভুয়ো একাউন্ট খুলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার শিকার হতে হয় সাধারণ মানুষকে। বর্তমানে সাইবার প্রতারকদের দাপটে নাজেহাল হচ্ছেন অনেকেই। মানুষকে আর্থিকভাবে সর্বশান্ত করতে ওঁৎ পেতে বসে থাকে হ্যাকাররা। সাধারণ মানুষকে সুরক্ষা দিতে এবার বিশেষ কর্মশালা চালাবে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। এজন্য জেলার দুজন অতিরিক্ত পুলিশ সুপারকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
সাইবার প্রশিক্ষণের পাশাপাশি পুলিশ কর্মীদের সন্তানদের জন্য জেলা পুলিশ লাইনে একটি লাইব্রেরি খোলা হয়েছে। সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে লাইব্রেরি। সেখানে পড়াশোনা করতে পারবে প্রায় ৫০০ পুলিশ পরিবারের সন্তানেরা।

