কল্যাণী এইমসে আগুন লেগে ভস্মীভূত শ্রমিকদের থাকার জায়গা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ মে:
বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল শ্রমিকদের থাকার জায়গা। কল্যাণী এইমসের ঘটনা। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও কল্যাণী থানার পুলিশ। এইমস নির্মাণের জন্য কয়েক হাজার শ্রমিক অস্থায়ীভাবে ওখানে বসবাস করেন। সেই বাসস্থানে আগুন লাগায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। তাদের সমস্ত মালপত্র ভস্মীভূত হয়ে যায়। দমকলের প্রাথমিক অনুমান রান্নার আগুন থেকে এই বিপত্তি। যদিও এ বিষয়ে কোনও রকম প্রতিক্রিয়া দেননি এইমস কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *