“বুঝে শুনে কাজ করুন, আমরা ক্ষমতায় এলে পুলিশকে আমাদের পায়ের তলায় চাকরি করতে হবে”, সুতিতে বললেন দিলীপ ঘোষ

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১২ এপ্রিল: পুলিশকে চাকরি আমাদের পায়ের তলায় করতে হবে, সোমবার সুতি বিধানসভা এলাকায় নির্বাচনী জনসভা থেকে পুলিশকে হুমকি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সভা মঞ্চ থেকে সুতি থানার ওসি বিপ্লব কর্মকারকে হুঁশিয়ারি দিলীপের।

দিলীপ ঘোষ বলেন, পুলিশকে হুমকি দিয়ে, পুলিশের পোশাকের টাকা আমরা দি, অর্থাৎ জনগণ টাকা দেই সেই টাকাতে পুলিশ পোশাক পরে, বিজেপি প্রার্থীদের ওসি চমকাবে সেই ক্ষমতা কে দিয়েছে? আমরা জানি পুলিশ কষ্টের মধ্যে আছে, কিন্তু চাকর বাকরের মতো থেকো না, আমরা তোমাদের মানুষ করতে চাইছি। মানুষ হওয়ার চেষ্টা করো, ২ তারিখের পর সব পাল্টে যাবে, যারা এখনো চমকাচ্ছেন তারা ভাবুন আগামী ২ তারিখের পর কোথায় যাবেন। যদি বিহারে জমি কিনতে হয় আমাকে বলুন আমি কিনে দেব, চাকরি সারা জীবন করতে হবে আমাদের পায়ের তলায় করতে হবে বলে দিচ্ছি, বলে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *