জে মাহাতো, মেদিনীপুর, ১৪ মার্চ: মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৭নং মলিঘাটী অঞ্চলের PWD ২ অফিস থেকে চকপ্রয়াগ পর্যন্ত, বিভিন্ন কারনে আটকে থাকা পিচ রাস্তার কাজ শুরু হয়েছেl রবিবার নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শুভ সূচনা করলেন ডেবরার বিধায়ক তথা কারিগরি শিক্ষা প্রশিক্ষণ মন্ত্রী হুমায়ূন কবীর।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী হুমায়ূন কবীর ছাড়াও উপস্থিত ছিলেন শীতেস ধাড়া, ডেবরা পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখার্জি সহ অন্যান্য নেতারাl

