“খেলার সময় এক্সট্রা প্লেয়ার হয়ে যাবে না তো?” নাম না করে বাবুলকে কটাক্ষ জিতেন্দ্রর

জয় লাহা, দুর্গাপুর, ২০ সেপ্টম্বর: বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করলেন একসময়ের সহকর্মী জিতেন্দ্র তিওয়ারি। টুইটারে তিনি লিখেছেন, এখন কোনো খেলা নেই, তাই চোট পাওয়া অবসরপ্রাপ্ত খেলোয়াড়ও প্রথম একাদশে স্থান পেয়েছে। আসল খেলার সময় তিনি অতিরিক্ত হয়ে যাবেন না তো? নাম না করে তিনি এইভাবে বাবুল সুপ্রিয়র তৃণমূলে যাওয়াকে কটাক্ষ করেছেন। এছাড়া গায়ক বাবুলকেও কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, বর্তমানে রানু মন্ডলও ভালো গান গায়।

 একটা সময় যখন বাবুল সুপ্রিয় বিজেপির আসানসোলের সাংসদ ও জিতেন্দ্র তেওয়ারি আসানসোলের মেয়র ছিলেন। খনি অঞ্চলের রাজনীতিতে সাংসদ বাবুল সুপ্রিয় ও জিতেন্দ্র তেওয়ারির বাকযুদ্ধ বার বারই সরগরম হয়েছে। আবারও সেই বাকযুদ্ধ সরগরম হল শিল্পাঞ্চলের রাজনীতি। তবে এবার উলটো, বাবুল সুপ্রিয় তৃণমূলে, জিতেন্দ্র তেওয়ারি বিজেপিতে। তৃণমূলে যোগ দিয়ে বাবুল সুপ্রিয় বলেছিলেন, প্রথম একাদশে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি খেলতে দিয়েছেন। এবার তার পাল্টা, নাম না করে টুইটে কটাক্ষ করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। তিনি টুইট করে লিখেছেন, এখন কোনও ম্যাচ নেই, তাই চোট পাওয়া অবসরপ্রাপ্ত খেলোয়াড়ও প্রথম একাদশে স্থান পেয়েছে। কিন্তু খেলার সময় সেএক্সট্রা প্লেয়ার হয়ে যাবে না তো?” 

গতকাল আরও একটি টুইটে খোঁচা দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, “পুর্ব থেকে পশ্চিমে এলে গদ্দার। আর পশ্চিম থেকে পুর্বে গেলে কহো না প্যায়ার হ্যায়।” শুধু তাই নয়। এদিন তিনি কলকাতা থেকে ফেরার পথে দলীয় সহকর্মী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অভ্যর্থনা করতে বাঁশকোপায় ক্ষনিকের জন্য দাঁড়িয়েছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল সুপ্রিয়কে খোঁচা দিয়ে তিনি বলেন, “উনি রাজনীতিক নন। ভালো শিল্পী যদি হতেন তাহলে টালিগঞ্জের মত আসনে ৫৪ হাজার ভোটে হারতেন না। টালিগঞ্জ শিল্পীদের জায়গা। তার থেকে প্রমাণ করে ওনার ব্যক্তিগত কোনও ক্যারিসিমা নেই। আসানসোলে বিজেপির সংগঠন ভালো এবং নরেন্দ্র মোদীকে দেখে আসানসোলের মানুষ বাবুলকে ভোটে জিতিয়েছিলেন।” বাবুল সুপ্রিয় ভালো গায়ক ছিলেন। বর্তমানে রানু মন্ডলও ভাল গান গায়।” 

বাবুল সুপ্রিয় এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তিনি বলেন, “তাঁর প্রতি শুভকামনা রইল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *