কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চন্দ্রকোনারোডে মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল

জে মাহাতো, মেদিনীপুর, ১২ সেপ্টেম্বর:
ন্যাশনাল মানিটাইজেশন পাইপলাইন প্রকল্পের নামে দেশের সম্পদ ও রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির অভিযোগ এবং পেট্রোল-ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি সহ সিবি আই-র মতো স্বাধীন সংস্থাগুলিকে কেন্দ্র  সরকারের নিজেদের স্বার্থে ব্যবহারের অভিযোগে রবিবার গড়বেতা ৩ নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চন্দ্রকোনা রোডে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে হাজারখনেক মহিলা তৃণমূল কর্মী সমর্থক যোগ দেন।

প্রতিবাদ মিছিল চন্দ্রকোনা রোড এলাকা প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভায় সভায় শেষ হয়l প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়বেতার বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল সভাপতি কল্পনা শিট, ব্লক তৃণমূল সভাপতি রাজীব ঘোষ, যুব সভাপতি সাগর মন্ডল, রাজ্য শিক্ষা সেলের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বিষই সহ সুশান্ত সিংহ, জ্ঞানাঞ্জন মন্ডল, দেব কুমার দে, উমা দত্ত খাঁ, জেলা পরিষদ সদস্য অঞ্জনা মাহাতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *