সাথী দাস, পুরুলিয়া, ১২ জুন: লক্ষ্য জনসংযোগ বাড়ানো। মূলত সেই উদ্দেশ্য নিয়েই পুরুলিয়ার প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ফেস মাস্ক বিতরণ শুরু করল বিজেপির মহিলা মোর্চা। দলীয় নির্দেশমতো আগে থেকেই এই কর্মসূচি শুরু করে বিজেপি মহিলা মোর্চার পুরুলিয়া জেলা শাখা।

মোর্চার জেলা সভানেত্রী কাবেরী চ্যাটার্জি জানান,
‘আজ মহিলা মোর্চার পক্ষ থেকে ফেস মাস্ক বিতরণ করা হল এবং সঙ্গে প্রধানমন্ত্রীজির এক বছর পার হওয়া উপলক্ষ্যে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে যে চিঠি পাঠিয়েছেন সেটিও হাতে হাতে তুলে দেওয়া হয়।’

এদিন পুরুলিয়া শহর ছাড়াও জেলার পুরুলিয়া ২, বরাবাজার, বান্দোয়ান ব্লকের ৮ টি স্থানে ৪০০ জনকে মাস্ক তুলে দেওয়া হয়েছে বলে জানান জেলা সভানেত্রী কাবেরী। আগামী ৫ দিনের মধ্যে জেলায় সাংগঠনিক
৪৮টি এই কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। বিতরণ করা হবে ২৪ হাজার মাস্ক।

