বেলদাতে সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় মৃত্যু মহিলার

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ মার্চ: রাস্তা পার হবার সময় লরির ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির কাশমূলিতে।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে কাশমূলি এলাকায় রাজ্য সড়ক পারাপার করছিল এক মহিলা, ঠিক সেই সময় বেলদার দিক থেকে এগরাগামী একটি সিমেন্ট বোঝাই লরি দ্রুতবেগে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে সজোরে ধাক্কা মারে এরপর ওই মহিলাকে সামনের দিকে পড়ে গেলে লরির চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃত মহিলার নাম বুলু রানী পয়ড়্যা বয়স ৬০ বছর। বেলদা থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত পাঠায়। লরিটির খোঁজ চালাচ্ছে পুলিশ।

ঘটনার পরে এলাকাবাসীরা উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ বাহিনী। এলাকাবাসীদের বুঝিয়ে শান্ত করে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *