পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর: ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স পূর্ব অ্যান্ড পশ্চিম মেদিনীপুরের উইমেন্স সেল সংগঠনের তরফে সমাজের বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবীদের ভাইফোঁটা দিলেন। এই অনুষ্ঠানটি মেদিনীপুর শহরের কাঁসাই নদীর গান্ধী ঘাটে অনুষ্ঠিত হয়।
মেদিনীপুর শহরে বিভিন্ন সময়ে যেসব সমাজসেবী মানুষ অন্যের বিপদে পাশে দাঁড়ায় মূলত তাদেরকেই আজ বিকেলে ভাইফোঁটা দেন ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের উইমেন্স সেল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দন রায়, অসীম কাইতি বিবেকানন্দ মুখার্জি, সুদীপ খাঁড়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

