জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের চাতুরীভাড়া এলাকা থেকে সোমবার বিকেলে এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিন দুপুরের পর কুনারপুর রাজ্য সড়কের ধারে ওই মহিলার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

মৃতদেহ দেখতে ভিড় করে স্থানীয় মানুষজন। পরে জানা যায়, মৃত ওই মহিলার নাম রাধারাণী হাঁটুই। বাড়ি চাতুরীভাড়া বাজার এলাকায়। নারায়ণগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের পর জানা যাবে ওই মহিলার মৃত্যুর আসল কারণ।

