স্বাস্থ্য বিধি শিকেয়, রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে কর্ণজোড়ায় জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ আগস্ট:
স্বাস্থ্যবিধি অমান্য করে রায়গঞ্জের কর্নজোড়ায় জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি মহিলা মোর্চা। মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচার বন্ধ না হলে তারা রাস্তায় নেমে আন্দোলন করবেন।

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবন্দ্রনাথ রায়ের রহস্যজনক মৃত্যুর পর গত ৯ আগস্ট তার পরিবারকে সমবেদনা জানাতে বালিয়ার বাড়িতে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।ওই দিনই বিন্দোলে প্রয়াত বিধায়কের স্মরণসভা অনুষ্ঠিত হয়। করোনা আবহে মিটিং মিছিল বন্ধ রাখার সরকারি নির্দেশ থাকলেও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেই নির্দেশ অমান্য করায় তিনি সহ প্রায় একহাজার কর্মী সমর্থকদের বিরুদ্ধে বির্পযয় মোকাবিলা আইনে মামলা করেছিল রায়গঞ্জ থানার পুলিশ। সেই করোনা আবহের মধ্যেই দিলীপবাবুর পথেই হাঁটলেন মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল। আজ হাজার হাজার মহিলা এবং পুরুষদের নিয়ে রায়গঞ্জের কর্নজোড়া থেকে বিশাল মিছিল করে জেলা শাসক দপ্তরের সামনে হাজির হয়েছিলেন। দলীয় কর্মী সমর্থকদের অধিকাংশেরই ছিল না মুখে মাস্ক। মানা হয়নি সামাজিক দূরত্ব।

এপ্রসঙ্গে মহিলা নেত্রী জানিয়েছেন, মহিলারা বুকে ব্যাথা নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। মহিলারা আজ সুরক্ষিত নয়। প্রতিদিন মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্বেও পুলিশকে কড়া হাতে দমন করার নির্দেশ দিচ্ছেন না। ফলে দুষ্কৃতিরা বুক ফুলিয়ে মহিলাদের উপর অত্যাচার করছেন। মহিলাদের উপর এই অত্যাচার বন্ধ না হলে তারা রাস্তায় নেমেই আন্দোলন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *