ঝালদায় আবগারি অফিসে মহিলাদের বিক্ষোভ

সাথী দাস, পুরুলিয়া, ২০ আগস্ট: অবৈধ মদ বিক্রির প্রতিবাদে পুরানো ঝালদা গ্রামের মহিলা সমিতির প্রতিবাদ স্থানীয় আবগারি অফিসে। ওই সমিতির সদস্যারা জানান, প্রতিদিন মদ খেয়ে গ্রামে অশান্তি হচ্ছে। পুরুষ মানুষ মদ খেয়ে সর্বশান্ত হচ্ছেন। ফলে সংসার চালাতে পারছেন না মহিলারা।

কয়েকদিন আগে মদ খেয়ে একজনের মৃত্যু হয়েছে। তাই তাঁরা প্রথমে ঝালদা থানা ও পরে ঝালদা আবগারি দপ্তরে প্রতিবাদ ও অভিযোগ পত্র জমা দেন। তাঁদের দাবি, গ্রামে কয়েকজন মদ বিক্রি করেন। তাদের চিহ্নিত করে অবিলম্বে মদ বিক্রি বন্ধ করতে হবে।

যদিও বিষয়টি নিয়ে ঝালদা আবগারি অফিসার্স ইনচার্জ সন্তোষ সেনগুপ্ত জানান, পুরানো ঝালদা গ্রামের মহিলারা এসেছিলেন। বিষয়টি খতিয়ে দেখে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *