মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় শিবের মাথায় জল ঢাললেন উত্তর ২৪ পরগনার অশোক নগর এলাকার মহিলারা

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১১ মার্চ:
বৃহস্পতিবার শিবচতুর্দশী, বাঙালির বারো মাসে তেরো পার্বনের মধ্যে শিবরাত্রিও বাঙ্গালী মা-বোনদের কাছে একটি বড় উৎসব। প্রতিবছর এই দিনে অশোকনগর কল্যাণগড়ের মহিলারা শিব রাত্রি উৎসব পালন করেন। এ বছরও শিব রাত্রি উৎসব পালন করছেন এই অঞ্চলের মহিলারা। তবে এবছর তাদের মন খারাপ। তৃণমূল সমর্থিত এই অঞ্চলের মা বোনরা অধিকাংশই মমতা ভক্ত। তারা টিভিতে দেখেছেন অসুস্থ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তাঁর আরোগ্য কামনায় এদিন শিব রাত্রি উপলক্ষ্যে শিবের বন্দনা করে মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা প্রার্থনা করেন শিব ঠাকুরের কাছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্তের তালিকায় যেমন রয়েছেন বছর ৬৫র বৃদ্ধা তারা দে, তেমনি রয়েছেন নব বধূ আশা রায়। প্রত্যেকেই অশোক নগর কল্যাণ গড় বাজারের শিব মন্দিরে এসে শিবের মাথায় জল ঢেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *