অনাবৃষ্টি! বালুরঘাটে ইন্দ্র দেবের আরাধনা মহিলা কৃষকদের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১১ জুলাই: দীর্ঘদিন ধরে দেখা নেই বৃষ্টির৷ চাষের মাটি শুকিয়ে মারা যাচ্ছে ধান গাছ। দীর্ঘদিন ধরে এমন অনাবৃষ্টির জেরে সোমবার বালুরঘাট ব্লকের ভূষিলা এলাকায় মহিলা কৃষকরা ভগবান ইন্দ্র দেবের আরাধনায় মেতে উঠলেন। চাষের জমিতে কোদাল, লাঙ্গল, মই সহ নানা সরঞ্জাম সামনে রেখে ইন্দ্র দেবের আরাধনায় মেতে ওঠেন বাসিন্দারা। তবে এই পূজায় শুধুমাত্র মহিলারাই অংশগ্রহণ করে। কোনো পুরুষ কোনো ভাবেই অংশগ্রহণ করতে পারে না বলে জানিয়েছে উদ্যোক্তারা। তাদের বিশ্বাস, এই পূজা করলেই ইন্দ্র দেব সন্তুষ্ট হয়ে বৃষ্টি দেবে।

মাতি মুরমু ও মিনতি চক্রবর্তীরা বলেন, এলাকার খাল বিল সব শুকিয়ে গেছে। জলের অভাবে চাষের জমি ফেটে গিয়ে ধান গাছ শুকিয়ে যাচ্ছে। তাই রীতি মেনে এলাকার মহিলা কৃষকরা সকলে মিলে ইন্দ্র দেবের পুজা দিয়েছেন। তাদের বিশ্বাস এতেই ভগবান সন্তুষ্ট হয়ে বৃষ্টি দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *