ঘাটালে বজ্রাঘাতে মৃত্যু এক গৃহবধূর

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ জুন: বজ্রাঘাতে মৃত্যু হল ঘাটালের এক গৃহবধূর। পুলিশ সূত্রে জানা যায়, ঘাটালের রঘুনাথচক এলাকায় বাড়ি কাকলি ডোগরার বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১টা ৩০ মিনিট নাগাদ থেকে বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয় ঘাটালে।  বজ্রপাতে গুরুতর আহত হয় ঘাটাল রঘুনাথচক এলাকার বাসিন্দা কাকলি ডোগরা (৩০)। কাকলি সেই সময় বাড়িতেই ছিলেন বলে জানা গেছে।

আহত অবস্থায়  তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। বজ্রপাতে গৃহবধূর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *