সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০ সেপ্টেম্বর: ফ্ল্যাট থেকে এক মহিলার পঁচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শহরের আইলাকান্দিতে। ওই ফ্ল্যটের বন্ধ ঘর থেকে পঁচা দুর্গন্ধ বের হতে অন্যান্য বাসিন্দাদের সন্দেহ হয়। এরপরেই পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ এসে বন্ধ ঘরের দরজা ভাঙ্গলে দেখা যায় এক মহিলার মৃতদেহ।অনুমান দিন কয়েক আগের মৃতদেহ।
মৃত মহিলার নাম খুকুমণি হেমব্রম(৫০)। তিনি ইন্দাস গার্লস স্কুলের শিক্ষিকা ছিলেন বলে জানা গেছে।ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। মৃত্যুর কারণ জানা যায়নি।পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

