কেশিয়াড়িতে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ মার্চ: এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কেশিয়াড়ি থানার খাজরাতে। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা গ্রামের একটি বাগানে ওই মহিলার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে বাড়ির লোকজনদের খবর দেন। খবর দেওয়া হয় কেশিয়াড়ি থানায়।

পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম শেফালী রানা (৪৮)।  মৃত মহিলার ছেলে সুরজিৎ রানা জানিয়েছে, প্রতিদিনের মতোই রাতের খাবার খেয়ে রাত দশটা নাগাদ মা ঘুমিয়েছিলেন। আমি কিছু খাবো না বলে ঘুমিয়ে পড়ি। মৃত্যুর কারণ নিয়ে কোনো কিছুই জানেন না বলে জানান মৃতার ছেলে সুরজিত।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেশিয়াড়ি থানার পুলিশ। তবে কী কারণে মৃত্যু সে বিষয় এখনও পরিষ্কার নয়।মৃতদেহ উদ্ধার করার পর একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কেশিয়াড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *