নারায়ণগড়ে বজ্রাঘাতে প্রাণ গেল মহিলার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ মে: বজ্রাঘাতে মৃত মহিলার দেহ ময়নাতদন্তে পাঠালো পুলিশ। মৃতের নাম মৌসুমী জানা। বাড়ি নারায়ণগড়ে কাঁঠালিয়া বাড় এলাকায়।

ঘটনায় জানা যায়, আজ দুপুরের পর হঠাৎ মেঘ ও পরে বৃষ্টি শুরু হলে মাঠ থেকে গবাদি পশু আনতে বেরিয়ে যান তিনি। সেই সময় প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল। আচমকা একটি বজ্রাঘাতে ওই মহিলার মৃত্যু হয় বলে দাবি পরিবারের। তবে এই ঘটনার সময় মহিলার আশপাশে কেউ ছিল না। পরে পরিবারের লোকেরা তার খোঁজ করে দেখতে পান তিনি মাঠের মধ্যে পড়ে রয়েছেন।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ মৃতদেহ সংগ্রহ করে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শনিবার, ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *