আমাদের ভারত, মেদিনীপুর, ১০ জুন: মেদিনীপুর শহরে ডাকবাংলো রোডের ডিএভি স্কুলের সামনে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ পড়ে থাকার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ পৌঁছে মহিলার মৃতদেহটি তুলে নিয়ে যায়। মহিলার রহস্যজনক মৃত্যু নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
মহিলাটি দীর্ঘদিন ধরে এই এলাকায় থাকতেন বলে বলে জানালেও তার নাম ঠিকানা তারা জানেন না বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তদন্ত শুরু করে পুলিশ সেই সব তথ্য জানার চেষ্টা চালাচ্ছে বলে কোতোয়ালি থানা সূত্রে জানানো হয়েছে।


