চন্দ্রযানের সফল অবতরণকে সাক্ষী রেখে খুঁটিপুজো মেদিনীপুরের ছোটবাজার সর্ববজনীন দুর্গোৎসব সমিতির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট: বুধবার ভারতের চন্দ্রযান সাফল্যের সঙ্গে চাঁদের মাটি স্পর্শ করেছে। সেই সাফল্যের আনন্দে আত্মহারা সারাদেশ। আর মেদিনীপুরবাসী সেই জয়ে সামিল করেছে নিজেদের। চন্দ্রযানের সফল অবতরণকে সাক্ষী রাখতে আজ মেদিনীপুর শহরের ছোটবাজারে ছোটবাজার সর্ববজনীন দুর্গোৎসব সমিতির উদ্যোগে মায়ের আগমনীর প্রস্তুতি হিসেবে খুঁটিপুজো অনুষ্ঠিত হয়। এই বছর দুর্গোৎসব সমিতির এই পুজো ৮১ বছরে পদার্পণ করবে। এই বছরের পূজোর থিম “অর্ন্তশক্তি”।

পুজো কমিটির সভাপতি অরুণ চৌধুরী এবং পৃথ্বীশ দাস জানান যে, মেদিনীপুর শহরে যতগুলি বড় পুজো হয় তার মধ্যে ছোটবাজারের পুজো আকর্ষণীয়। প্রতিবছরের মত এই বছর‌ও দর্শকদের আকৃষ্ট করবে আমাদের পুজো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *