জে মাহাতো, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৬ মার্চ: পূর্ব মেদিনীপুরের ইতিহাসে নতুন দিগন্তের সূচনা হল বুধবার। মন্ত্রী অখিল গিরির নেতৃত্বে অধিকারী পরিবারের একচ্ছত্র আধিপত্য থেকে কাঁথি পুরসভাকে বের করে এনে চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত সুবল কুমার মান্না। ভাইস চেয়ারম্যান হলেন অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি।
বুধবার দুপুরে কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান কাঁথির মহকুমা শাসক আদিত্য বিক্রম মোহন ইরানি। কাঁথি পৌরসভা থেকে এ বারই প্রথম দীর্ঘ চল্লিশ বছরের অধিকারী পরিবারের দখলমুক্ত হল। এই প্রথম অধিকারী পরিবারের কোনো সদস্য ছাড়াই পুর বোর্ড গঠন করল তৃণমূল।

