সন্তান জন্ম দেওয়ার আধ ঘণ্টার মধ্যেই স্যালাইন হাতে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বলরামপুরের ভারতী মাহাতো

সাথী দাস, পুরুলিয়া, ৮ মার্চ : পুত্র সন্তান জন্ম দেওয়ার আধ ঘণ্টার মধ্যেই স্যালাইন হাতে মাধ্যমিক পরীক্ষা দিয়ে নজির গড়লেন পুরুলিয়ার এক পরীক্ষার্থী। ঘটনা, পুরুলিয়ার বলরামপুরের বাঁশগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের।

মাত্র কয়েক মিনিটের সন্তানকে সাক্ষী রেখে জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে পেরে খুশি মা ভারতী মাহাতো। বলরামপুর থানার চন্ডীতলা হাই স্কুলের ছাত্রী ভারতী মাহাতো প্রসব যন্ত্রণা নিয়ে সোমবার সকালে বলরামপুর বাঁশগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। সেখানে সকাল ১১ টা ৩৩ মিনিটে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন।

তবে মনে ইচ্ছা ছিল পরীক্ষা দেওয়ার, পরীক্ষা দেওয়ার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান ভারতী। তড়িঘড়ি হাসপাতাল কর্তৃপক্ষ ব্লক প্রশাসন এবং পুলিশকে বিষয়টি জানায়। এরপর প্রশাসনের সহযোগিতায় হাসপাতালের একটি বিশেষ কামরায় ভারতী মাহাতো মাধ্যমিক পরীক্ষা দেন। ভারতী মাহাতোর শিক্ষার প্রতি অদম্য ইচ্ছা আর সাহসিকতা দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলেই।

আজও একই ভাবে মায়ের দায়িত্ব পালন করে অদম্য জেদ বজায় রাখল ভারতী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *