বিশ্বরূপ অধিকারী, আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৩ সেপ্টেম্বর: আবারও বড়সড় সাফল্য মুর্শিদাবাদের জলঙ্গি থানার পুলিশের। এবার পুলিশের সাহায্যে ফুটপাত ব্যবসায়ী সমিতির সদস্যরা ফিরে পেল চুরি যাওয়া এক লক্ষ ৭০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে জলঙ্গি বাজার এলাকার তিনটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে এবং সেই ঘটনার তদন্তে নেমে জলঙ্গির ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী উৎপল দাসের নেতৃত্বে পুরো ঘটনার তদন্ত শুরু করে থানার অন্যতম আধিকারিক খুরশিদ আলম ও তার একটি দল। পুলিশের তৎপরতায় উদ্ধার হয় জলঙ্গি বাজার থেকে চুরি যাওয়া ১ লক্ষ সত্তর হাজার টাকা। রবিবার বিকেলে জলঙ্গি থানার পক্ষ থেকে চুরি যাওয়া সেই টাকা তুলে দেওয়া হয় জলঙ্গি বাজার ফুটপাথ হকার্স ব্যবসায়ী সমিতির সদস্যদের হাতে।
অপরদিকে, পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়ে পুলিশের প্রতি সন্তুষ্ট জলঙ্গির সাধারণ মানুষ থেকে বাজারের সমস্ত ব্যবসায়ীরা বলেই জানিয়েছে আমাদের।

