গায়ক সিধুকে সাথে নিয়ে মাগুরা গ্রামে ডাইনী সচেতনতা শিবির মেদিনীপুরের স্বেচ্ছাসেবি সংস্থার

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৪জুলাই:
ডাইনি কুপ্রথার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোসাল ওয়েলফেয়ার স্বেচ্ছাসেবি সংস্থা তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর জনপ্রিয় গায়ক সিধুকে নিয়ে প্রচার করল। আজ তাঁকে সঙ্গে নিয়ে ডাইনি অপবাদে অত্যাচারিত ঝাড়গ্রাম জেলার বিনপুরের মাগুরা গ্রামের ফাগু মাণ্ডির বাড়িতে যান সংগঠনের সদস্যরা।

গ্রামের মানুষকে এদিন ডাইনি নিয়ে বিশেষ তথ্যচিত্র দেখানো হয়। ডাইনি বলে কিছু হয়না, এটা বোঝানো হয় সকলকে। স্লাইড শোয়ের মাধ্যমে ভাস্করব্রত পতি এবং বক্তব্যে মাধ্যমে গৌতম বোস গ্রাসবাসীদের বোঝান ডাইনি বা ডাইন বলে কিছু হয় না। নিগ্রীহিত ফাগু মাণ্ডি এবং তাঁর স্ত্রী ছিতামনি মাণ্ডি সহ গ্রামের মোড়ল পূর্ণ সোরেনের উপস্থিতে সব সমস্যা মিটিয়ে দেওয়া হয়।

স্যানিটারী ন্যাপকিন ব্যবহার বিষয়ে আলোচনা করেন শিক্ষিকা সুতপা বসু ও গ্রামের কলেজ পড়ুয়া ছাত্রী কাপুরমণি হাঁসদা। পাশাপাশি এদিন সংগঠনের তরফে গ্রামের চল্লিশটি আদিবাসী পরিবারের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ এবং নতুন জামাকাপড়। গ্রামে কয়েকটি চারাগাছও রোপণ করা হয়। এছাড়া স্যানিটারি ন্যাপকিন ও মাস্ক বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি রিঙ্কু চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সম্পাদক মৌসম মজুমদার, গৌতম কুমার বোস,আল্পনা দেবনাথ বসু, সুভাষ জানা, কৃষ্ণপ্রসাদ ঘড়া সহ সংগঠনের ১৫ জনের একটি প্রতিনিধি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *