স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৭ ডিসেম্বর: প্রবল শীত কামড় বসালো উত্তর দিনাজপুর জেলায়। সোমবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার আকাশ। বেলা বাড়লে সূর্যের মুখ দেখা গেলেও তেমনভাবে রোদের দেখা মেলেনি।

শহরের রাস্তাঘাট থেকে জাতীয় সড়ক কিংবা রেলপথ ঘন কুয়াশার কারনে দৃশ্যমানতা কমে গিয়েছিল। সকাল থেকে অনেক বেলা পর্যন্ত লাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। তবে উত্তুরে হাওয়া না থাকায় জেলায় সেভাবে জাঁকিয়ে শীত না পড়লেও উত্তর দিনাজপুর জেলায় আজ মরশুমের শীতলতম দিন বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। শীতের প্রকোপ ক্রমশ বাড়বে বলে আবহাওয়া অফিস সূত্রের খবর।

