ইভটিজিং ও অসামাজিক ঘটনা রুখতে জলপাইগুড়ি জেলা পুলিশ তৈরি করল উইনার্স টিম স্কেয়াড

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৪ মে: জলপাইগুড়ি শহরের স্কুল ও কলেজের সামনে ছাত্রীদের ইভটিজিং করার অভিযোগ মাঝে মধ্যেই শোনা যায়। এছাড়া ছিনতাইয়ের অভিযোগ উঠছে প্রায় দিনই। মুখ্যমন্ত্রীর নির্দেশে এখন থেকে শহরে ইভটিজিং থেকে শুরু করে যে কোনো অসামাজিক ঘটনা রুখতে জলপাইগুড়ি জেলা পুলিশ উইনার্স টিম স্কেয়াড (winers team squad) তৈরি করল। অভিযোগ পাওয়া মাত্রই ঘটনায় পৌঁছে যাবেন টিমের মহিলারা পুলিশরা।

এই স্পেশাল টিমে ২০ জন মহিলা পুলিশ থাকবে কালো পোশাকে। কারও যদি কোনো অভিযোগ থাকে তাহলে ৯০৮৩২৭০৫১৭ নম্বরে ফোন করার পরামর্শ দিলেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। ছাত্রীদের নিরাপত্তা জোরদার করতে অল্প বয়েসের মহিলা পুলিশদের কাজে লাগানো হল। জেলা পুলিশের উদ্যোগে উইনার্স টিম স্কোয়াড তৈরি করা হয়েছে। মঙ্গলবার জেলা পুলিশের উদ্যোগে শহরের থানা মোড়ে এক কর্মসূচির মধ্য দিয়ে এই টিমের উদ্বোধন করা হয়। এই টিমে নিযুক্ত হওয়া মহিলা পুলিশদের স্কুটি তুলে দেওয়া হয়েছে৷ একটি স্কুটিতে দু’জন মহিলা পুলিশ থাকবেন। সেই গাড়িতে ইভটিজিং ও অসামাজিক কাজ রুখতে শহরে টহল দেবেন এই টিমের মহিলারা৷

এদিনের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রকাশ সিং, ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ অমিত পি জাভালগি, পুলিশ সুপার দেবর্ষি দত্ত, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ, এসডিও সুদীপ পাল এছাড়া অন্য পুলিশ অফিসাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *