BJP, Habra, হাবরা বিধানসভায় পরিবর্তনের হাওয়া, তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ মার্চ: উত্তর ২৪ পরগনার হাবরা বিধানসভা এলাকায় ক্রমশ জোরালো হচ্ছে রাজনৈতিক উত্তাপ। শিক্ষিত সমাজের একাংশের অভিযোগ, চোরাচালান কাণ্ডে নাম জড়ানো তৃণমূল প্রার্থীর মতো নেতাদের কারণে এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এর জেরেই সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

স্থানীয়দের একাংশের মতে, গত কয়েক বছরে উন্নয়নের বদলে বারবার উঠে এসেছে চাল চুরির মতো অভিযোগ। ফলে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতি ক্ষোভ বাড়ছে বলেই দাবি বিরোধীদের। এই পরিস্থিতিতে ভোটের ময়দানে নেমে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল। প্রচারে নেমে তিনি দাবি করেছেন, “মানুষ আর দুর্নীতি সহ্য করতে চাইছে না। হাবরার মানুষ উন্নয়ন চায়, স্বচ্ছ প্রশাসন চায়।”

তিনি আরও অভিযোগ করেন, “গত কয়েক বছরে প্রকৃত উন্নয়ন হয়নি। শুধু অভিযোগ আর দুর্নীতির খবর সামনে এসেছে। তাই মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে।”

রাজনৈতিক মহলের মতে, হাবরা বিধানসভায় এ বার মূল লড়াই হবে উন্নয়ন বনাম দুর্নীতির ইস্যুকে কেন্দ্র করে। এখন দেখার, ভোটবাক্সে এই ক্ষোভ কতটা প্রতিফলিত হয়। স্থানীয়দের অভিযোগ, হাবরায় সবথেকে বড় সমস্যা নিকাশি ব্যবস্থা, যার জেরে কয়েক বছর ধরে বর্ষা এলেই সাধারণ মানুষকে ঘর-বাড়ি ছেড়ে ত্রাণশিবিরে উঠতে হয়। তাই এই সরকার আর নয়। আমরা পরিবর্তন চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *