সুড়ঙ্গ শ্রমিকরা মাননীয়ার ‘ডবল ডবল চাকরি’র ভরসায় বসে থাকবেন? প্রশ্ন তথাগতর

আমাদের ভারত, ২৯ নভেম্বর: সুড়ঙ্গ শ্রমিকরা কি মাননীয়ার ‘ডবল ডবল চাকরি’ র ভরসায় বসে থাকবেন? বুধবার এই প্রশ্ন তুললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “সুড়ঙ্গ শ্রমিকরা তো অক্লান্ত চেষ্টার ফলে মুক্তি পেলেন! প্রশ্ন, এখন তাঁরা কী করবেন? তাঁদের পরিবারবর্গ বলছেন, আর তাঁদের রাজ্যের বাইরে যেতে দেবেন না। তাহলে কি তাঁরা মাননীয়ার ‘ডবল ডবল চাকরি’ র ভরসায় বসে থাকবেন? নিউ টাউনে বিনিয়োগ টেনে আনার যে কুনাট্য অভিনীত হল তার উপর ভরসা করবেন?”

প্রসঙ্গত, উত্তরাখণ্ড রাজ্যের একটি নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে পড়ে আটকে পড়া ৪১ জন শ্রমিককে মঙ্গলবার রাতে উদ্ধার করা সম্ভব হয়। সুড়ঙ্গের ভেতরে জমে থাকা ধসের শেষ অংশটি হাতে কাটা হয়। তার আগে শ্রমিকদের উদ্ধারের প্রচেষ্টা বারে বারে বাধা পেয়েছে। তারা গত ১৭ দিন ধরে সুড়ঙ্গের ভেতরে আটকে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *