Elephant, Keshiari, বুনো হাতির তান্ডব, আতঙ্ক কেশিয়াড়ির বেনাডিহায়

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ ডিসেম্বর: ফের শুরু হলো হাতির আতঙ্ক কেশিয়াড়িতে। বুনো হাতির তাণ্ডবে আতঙ্কিত এলাকার মানুষজন। রাতভর তান্ডব চালানোর পর সকালেও তা অব্যাহত রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির বেনাডিহা এলাকায় আখ বাগানে ২৫টি বুনো হাতির পাল তান্ডব চালায়। সেই হাতির পাল খুঁজতে বনদপ্তরের পক্ষ থেকে ড্রোন ওড়ানো হয়। সঙ্গে ছিল হুলা পার্টির কর্মীরা ও বন দপ্তরের আধিকারিকরা।

সোমবার গভীর রাত পর্যন্ত আগুন জ্বালিয়ে হাতির পালকে অন্যত্র সরিয়ে নিয়ে যাবার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাতেও সাফল্য আসেনি। তাই সকাল থেকেই ফের শুরু হয় হাতি উপর নজরদারির কাজ। হাতির তাণ্ডবে নষ্ট হয়েছে বহু জমির ফসল। বিঘার পর বিঘা আখের জমি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। হাতি দেখতে ভিড় করে বহু মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *