কেন জি-২০ বৈঠক কাশ্মীরে? পাক আপত্তি নাকচ করে বিদেশ মন্ত্রক জানিয়ে দিল, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ

আমাদের ভারত, ১৫ এপ্রিল: আগামী ২২ ও ২৪ মে শ্রীনগরের জি-২০ পর্যটন সংক্রান্ত কার্যকরী গোষ্ঠীর বৈঠক হওয়ার কথা। জম্মু-কাশ্মীরে জি-২০-র সেই বৈঠকের আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছিল পাকিস্তান। কিন্তু শনিবার সরাসরি সেই আপত্তিকে নাকচ করলো ভারত। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।

ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরের রাজধানীতে জি-২০-র বৈঠকের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। এর আগে ২০২২ সালের মার্চ মাসের ৩৬টি দেশের প্রতিনিধি যোগ দিয়েছিলেন কাশ্মীরে হওয়া আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে। তখনো পাকিস্তানের আপত্তি ধোপে টেকেনি। তাই মনে করা হচ্ছে জি-২০ বৈঠক কাশ্মীরে আয়োজন করার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের উপর চাপ বাড়াতে চাইছে ভারত।

এছাড়াও ৩৭০ ধারা বাতিলের পর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়া জম্মু-কাশ্মীরের উন্নয়নের সম্পর্কে বার্তাও আন্তর্জাতিক মহলে পৌঁছে দিতে চাইছে মোদী সরকার এই বৈঠক আয়োজনের মাধ্যমে।

গতবছর জি-২০ আয়োজন স্থল হিসেবে শ্রীনগরের নাম ঘোষণার পরে আপত্তি তুলেছিল ইসলামাবাদ। পরে সেই আপত্তিতে যোগ দিয়েছিল চিন। কিন্তু সেই সময় ভারত জানিয়েছিল ঘোষণা অনুযায়ী শ্রীনগরেই হবে বৈঠক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *