“যেসব জায়গায় সংক্রমণ বেশি সেখানে কেন টেস্ট বাড়ানো হচ্ছে না?” প্রশ্ন দিলীপ ঘোষের

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ জানুয়ারি: কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনার মতো জায়গায় সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে, অথচ সেখানে কেন টেস্ট বাড়ানো হচ্ছে না? প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রশ্ন তুলেছেন তিনি।

তাঁর অভিযোগ, যাতে সংক্রমণ ধরা না পড়ে সে জন্যই টেস্ট কমিয়ে দেওয়ার এই প্রবণতা। তিনি উল্লেখ করেন, ডায়মন্ডহারবারে গ্রামের দিকে করোনা নেই বললেই চলে, সেখানে বেশি করে করোনার নমুনা পরীক্ষা করালে দেখা যাবে করোনা কমে গেছে।  তিনি বলেন, যেখানে বেশি সংক্রমণ হচ্ছে, সেখানে বেশি টেস্ট করানো উচিত। সরকার যেটা করছে তা রাজনীতির জন্য করছে, সাধারণ মানুষের সুবিধার্থে করছে না বলেও মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *