আমাদের ভারত, ৪ নভেম্বর: প্রতিবেশী যুবকের সঙ্গে বোনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এই সম্পর্ককে কোনভাবেই মেনে নিতে পারেনি দাদা। রাগের বসে ধারালো অস্ত্র দিয়ে বোনকে কুপিয়ে খুন করেছে সে। খুনের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত দাদা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গুন্ডা জেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম কালিম। বৃহস্পতিবার কাতরা বাজার থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে ওই যুবক। সূত্রের খবর, ১৬ বছর বয়সী বোনের সঙ্গে প্রতিবেশী এক যুবকের প্রেমের সম্পর্ক ঘটে গড়ে ওঠে। কিন্তু প্রেমিক যুবক হিন্দু ধর্মের হওয়ায় তার সঙ্গে মেলামেশা করতে বারণ করেন কালিম।
কিন্তু দাদার কথা শোনেনি বোন। তিন মাস আগেই বোনকে যুবকের সঙ্গে হাতেনাতে ধরে ফেলে কালিম। সেই সময় বোনকে হুঁশিয়ারিও দিয়েছিল সে। কিন্তু কর্ণপাত করেনি বোন। তাই হিন্দু যুবকের সাথে প্রেম করার অপরাধে বোনকে উপযুক্ত শাস্তি দিল কালিম। ধারালো অস্ত্র দিয়ে তার মাথা কেটে ফেলল সে।
পুলিশ সূত্রে খবর, দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কালিমকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

